×

আন্তর্জাতিক

ভোটের আগে অরুণাচল প্রদেশে বিজেপি নেতা অপহৃত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০১:১৬ পিএম

ভোটের আগে অরুণাচল প্রদেশে বিজেপি নেতা অপহৃত

ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে ভারতের অরুণাচল প্রদেশে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির-বিজেপি এক নেতাকে অপহরণ করেছে বিচ্ছিন্নতাবাদীরা।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) পবন কুমার সাইন। বুধবার (১৭ এপ্রিল) তিনি বলেন, চোরাগুপ্তা হামলার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা সহ্য করা হবে না এবং এ ধরণের কার্যক্রমের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর এনডিটিভির।

১৯ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ শুরু হবে। অরুণাচল প্রদেশে লোকসভার দুইটি আসন রয়েছে। ওই দুই আসনে ভোট গ্রহণের পাশাপাশি একই দিন রাজ্যে ৬০ সদস্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণও অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নিয়ম মেনে ভোটের প্রচার-প্রচারণা বন্ধ করা হয়েছে।

বুধবার রাজ্যের লংডিং জেলা থেকে বিচ্ছিন্নতাবাদীরা বিজেপির একজন নেতাকে ধরে নিয়ে যায়। জেলাটি অরুণাচল ইস্ট লোকসভা আসনের অন্তর্গত।

আইজিপি চুখু আপা বিজেপি নেতা অপহরণের বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশ এবং আধাসামরিক বাহিনী ওই ব্যক্তিকে উদ্ধারে নিজেদের কাজ করে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App