×

আন্তর্জাতিক

হজ কবে শুরু, জানালো সৌদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৪:৫১ পিএম

হজ কবে শুরু, জানালো সৌদি

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র জিলহজের চাঁদ দেখা যাওয়ায় শুরু হয়েছে ঈদুল আজহার দিনগণনা। ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে হজ কার্যক্রম। আগামী শুক্রবার (১৪ জুন) থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন। দ্যা ন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় আরবি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা দিয়েছেন সৌদির সুপ্রিম কোর্ট। এই মাসেরই ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করেন মুসলিমরা; আর ঈদুল আজহার দুই দিন আগে থেকে শুরু হয় হজের কার্যক্রম।

এক বিজ্ঞপ্তিতে দেশটির সর্বোচ্চ আদালত বলেন, বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে সৌদিতে। সেই হিসেবে আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

বিশ্বজুড়ে প্রচলিত সৌর বর্ষপঞ্জির মতো আরবের চান্দ্র বর্ষপঞ্জিতেও মাসের সংখ্যা ১২টি। এসব মাসের মধ্যে চারটি মাসকে বিশেষভাবে পবিত্র (আশুর আল হুরম) বলে মনে করা হয়ে। এগুলো হলো মহররম, জিলক্বদ, রজব এবং জিলহজ।

প্রসঙ্গত, হজ ইসলাম ধর্মের প্রধান ৫টি স্তম্ভের মধ্যে একটি। ইসলাম ধর্মের বিধান অনুসারে, প্রত্যেক সামর্থ্যবান ও প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ।

সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App