×

আন্তর্জাতিক

ভারতীয় রুপির দাম আরো কমলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

ভারতীয় রুপির দাম আরো কমলো

ছবি : সংগৃহীত

ভারতীয় রুপি ডলারের বিপরীতে আরো দুর্বল হয়ে  ৮৪ দশমিক ৭৪-এ নেমে এসেছে। যা, আগের ৮৪ দশমিক ৬৯-এর থেকে কিছুটা কম। বিশেষজ্ঞরা ধারণা করছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) ডলার বিক্রি করে রুপি শক্তিশালী রাখার চেষ্টা করছে। কিন্তু ডলারের শক্তি বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে রুপি ৮৪ দশমিক ৫০-এর গুরুত্বপূর্ণ স্তরটি ভেঙে যায়। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেসলাইন থেকে এসব তথ্য পাওয়া যায়। 

বিশেষজ্ঞদের মতে, রুপির দুর্বলতার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। এছাড়া ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের (এফপিআই) প্রবাহে সংকোচনের ফলে রুপি দাম আরো কমেছে।

গত সোমবার প্রতি ডলারের দাম দাঁড়িয়েছিল সর্বনিম্ন ৮৪ দশমিক ৭৩ ভারতীয় রুপি। প্রায় ২১ পয়সা কমে যায়। বর্তমানে ভারতীয় রুপি ৮৪ দশমিক ৭৫-এ ট্রেড করছে। অর্থনীতিবিদরা বলছেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তবে আরো অবনতি হতে পারে।

বিশ্ব বাজারে ডলারের শক্তি বৃদ্ধির ফলে রুপি দুর্বল হচ্ছে এবং এটি ভারতের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App