×

আন্তর্জাতিক

দুর্নীতিতে দোষী নেতানিয়াহু, জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

দুর্নীতিতে দোষী নেতানিয়াহু, জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা।

বুধবার (৪ ডিসেম্বর) এলি আসায়াগ নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব দেয়া সাবেক এই পুলিশ কর্মকর্তা ইসরায়েলি পত্রিকা হারেৎজকে এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, আমি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী।

পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেয়া আসায়াগ ২০১৮ সালের মাঝামাঝি থেকে ২০১৯ সালের শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ২০২১ সালের মার্চে দীর্ঘ ৩৬ বছরের চাকরি জীবন থেকে অবসর নেন।

এলি আসায়াগ আরো বলেন, ‘আমি ৩৬ বছর পুলিশে কাজ করার পর ৫৮ বছর বয়সে অবসর নিয়েছি। আমাকে সরিয়ে দেয়া হয়নি। তবে বুঝতে পেরেছিলাম, আমাকে আর পদোন্নতি দেয়া হবে না। এর সম্ভাব্য কারণ হতে পারে, আমি এ ধরনের সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করেছি’।

নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে আসায়াগ বলেন, জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো ‘রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন’।

এই মামলার তদন্তকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন।

সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘৯ মাসেরও কম সময়ে আমরা তদন্ত সম্পন্ন করি এবং প্রতিবেদনটি স্টেট প্রসিকিউটরের দপ্তরে পাঠাই’। একই সঙ্গে তিনি একে ‘সাদা পোশাকধারী অপরাধের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত তদন্ত’ বলে উল্লেখ করেন।

তার কাছে জানতে চাওয়া হয়, তিনি নেতানিয়াহুকে দোষী মনে করেন কিনা? জবাবে আসায়াগ নিশ্চিতভাবে বলেন, ‘আমি যদি নিশ্চিত না হতাম, তবে অভিযোগগঠনের সুপারিশ করতাম না’।

২০১৯ সালের নভেম্বর মাসে তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলায় দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

নেতানিয়াহু আগামী মঙ্গলবার তেলআবিব জেলা আদালতে তার বিরুদ্ধে আনা এসব দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে সাক্ষ্য দেবেন।

নেতানিয়াহুর বিচার ২০২০ সালে জেরুজালেম জেলা আদালতে শুরু হয়। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App