×

আন্তর্জাতিক

ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল

ছবি: সংগৃহীত

ভারতকে দেয়া বিশেষ সুবিধা ‘মোস্ট ফেভারড নেশন’ বাতিল করেছে সুইজারল্যান্ড।  ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে ডাবল ট্যাক্সেশন এভয়েডেন্স এগ্রিমেন্টের আওতায় ওই সুবিধা চালু ছিল। সুইস সরকারের নতুন সিদ্ধান্তে ভারতে সুইস বিনিয়োগকে প্রভাবিত করতে পারে।

এছাড়া ইউরোপীয় দেশে পরিচালিত ভারতীয় কোম্পানিগুলোর ওপর উচ্চ কর আরোপের সম্ভাবনাও থাকছে। সুইস ফাইন্যান্স ডিপার্টমেন্টের ১১ ডিসেম্বরের একটি বিবৃতি এ তথ্য নিশ্চিত করে।  শনিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুইস ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলছে, এই পদক্ষেপটি গত বছর ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এসেছে। মোস্ট ফেভারড নেশন ধারা অনুযায়ী, ভারত ও কোনো তৃতীয় অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবার ফি-র ওপর কম করের হার প্রযোজ্য হলে, তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

জানা গেছে, মোস্ট ফেভারড নেশন নিয়ে বিরোধের পেছনে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভূমিকা রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি নেসলের একটি মামলায় সুপ্রিম কোর্ট জানান, দ্বৈত কর নিরসন চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ভারতে কার্যকর হবে না। ভারত কর ছাড় না দেয়ায় সুইজারল্যান্ডও কঠোর হলো।

অর্থাৎ, এখন থেকে ভারত আর সরসরি সুবিধা পাবে না। বাণিজ্যের এ ধারার সুবিধা পেতে পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন হবে। সুইস সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভারতে মোস্ট ফেভারড নেশনের সুবিধা দিতে পারে। এ সিদ্ধান্ত ২০২৫ সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App