×

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের দৃশ্য উঠে এলো ভিডিওতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পিএম

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের ভয়াবহ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে রয়টার্স, যা ধারণ করেছেন এক ব্যক্তি। তার নাম লি জিউন-ইয়ং।

বার্তা সংস্থাটি উল্লেখ করেছে, ৫২ সেকেন্ডের ভিডিওটি লি জিউন-ইয়ং নামের এক ব্যক্তির সৌজন্যে তারা পেয়েছে।

ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করছে। রানওয়ে ধরে জোর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় উড়োজাহাজটির কোনো ল্যান্ডিং গিয়ার দেখা যাচ্ছিল না।

একপর্যায়ে উড়োজাহাজটি রানওয়ের শেষ প্রান্তে থাকা একটি প্রাচীরে গিয়ে প্রচণ্ডবেগে আঘাত করে। সঙ্গে সঙ্গে একটি বড় বিস্ফোরণ ঘটে। আগুনের বড় লেলিহান আকাশের দিকে উঠে যায়। পরে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে থাকে।

বিমানবন্দর কর্তৃপক্ষকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি বলেছে, পাখির আঘাতের কারণে উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি হয়ে থাকতে পারে।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার সকালে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দেশটির জেজু এয়ারের যাত্রীবাহী উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয়।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উড়োজাহাজটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। এখন পর্যন্ত ৮৫ ব্যক্তির নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App