×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি: চুক্তি অনুমোদনে ভোট পেছাল ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬ এএম

গাজায় যুদ্ধবিরতি: চুক্তি অনুমোদনে ভোট পেছাল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও বুধবার রাতভর গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটির আয়োজন পিছিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। হামাস সব শর্তে রাজি না হওয়া পর্যন্ত এই ভোটাভুটি হবে না। তেল আবিবের অভিযোগ, হামাস শেষ মুহূর্তে চুক্তিতে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে। খবর: বিবিসির

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা থাকলেও ভোটের কয়েক ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ভোট স্থগিত করা হয়েছে।

এক বিবৃতিতে নেতানিয়াহু অভিযোগ করে বলেন, হামাস শেষ মুহূর্তে ‘কিছু ছাড় জোর করে আদায়ের চেষ্টা করছে’। তাই হামাস ‘সব শর্তে রাজি না হওয়া’ পর্যন্ত মন্ত্রিসভার ভোটাভুটি অনুষ্ঠিত হবে না।

আরো পড়ুন: গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন বাইডেন-ট্রাম্প দুজনই

এর আগে বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ ১৫ মাস ধরে চলা এই যুদ্ধ অবসানে মূল মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। আগামী রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েলের আলোচকেরা দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও তাদের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা ও সরকার অনুমোদন না করা পর্যন্ত এই চুক্তি কার্যকর হবে না।

নেতানিয়াহুর ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘সম্পূর্ণ করা হয়নি এমন একটি অংশ’ যুক্ত করা হয়েছে। তারপরও পরিকল্পনা অনুযায়ী রবিবার থেকেই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App