×

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:৪২ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরায়েল

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের সামরিক বাহিনী কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতির মুখে পড়েছে। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

মার্কিন তিনজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন-ইসরায়েল বর্তমানে গোলাবারুদ ও অস্ত্র মজুদে সংকটে পড়েছে।

এই খবর এমন সময় প্রকাশ পেলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

তবে এখন পর্যন্ত ইসরায়েল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, প্রতিবছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। গত ১৩ জুন ইরানে একতরফা সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

এরপর ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে দেশটিকে সহযোগিতা করেছে মার্কিন কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App