×

আন্তর্জাতিক

আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম

আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একই সাথে দেশটির সংবিধান সংস্কার নিয়েও একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।গত বছর ডিসেম্বরে দেশটি প্রতিবেশী কম্বোডিয়ার সাথে যুদ্ধে জড়িয়েছিল। 

প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল হঠাৎ করেই এই নির্বাচনের ডাক দিয়েছেন। তিনি গত তিন বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী। সমালোচকদের মতে, দেশটির সংবিধানে সিনেটের অনির্বাচিত সদস্যদের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া আছে।

এবারের এই নির্বাচনকে মূলত দুটি দলের মধ্যে লড়াই হিসেবে দেখা হচ্ছে। এই দুটি হলো- রক্ষণশীল ও সেনা সমর্থিত ভূমজাইথাই পার্টি এবং তরুণ সংস্কারপন্থী পিপলস পার্টি।

যদিও দুটি দলই দেশটির এখনকার ক্ষমতাসীন জোট সরকারের অংশ এবং ধারণা করা হচ্ছে যে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ফেউ থাই পার্টি। তবে দলটির সাবেক নেতা পেতংতার্ন সিনাওয়াত্রাকে একটি ফাঁস হওয়া ফোনালাপের পর তার পদ থেকে সরিয়ে দেওয়ার পর দলটি তার প্রভাব হারিয়েছে বলে মনে করা হচ্ছে।

সামরিক শাসনের অধীনে ২০১৭ সালে দেশটির বর্তমান সংবিধান প্রণয়ন করা হয়েছিল। সমালোচকদের মতে, এতে অনির্বাচিত সিনেট সদস্যদের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে এবং এটি একটি অভ্যুত্থানের পর প্রণয়ন করা হয়েছিল।

থাইল্যান্ডে মূলত নির্ধারিত সময়ের চেয়ে আগে ভোট হচ্ছে। সর্বশেষ নির্বাচন হয় ২০২৩ সালে। ওই সময় যারা নির্বাচিত হয়েছিলেন তাদের আগামী চার বছর সংসদের নিম্নকক্ষে থাকার কথা ছিল। কিন্তু চার বছর আগেই হচ্ছে নতুন নির্বাচন।

কেন হচ্ছে আগাম নির্বাচন?

মে ২০২৫: প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ওই সময় কম্বোডিয়ার হামলায় সীমান্তে এক থাই সেনা নিহত হন।

জুন ২০২৫: এ ঘটনার পর কম্বোডিয়ার সঙ্গে আলোচনার কথা বলে দেশটির সরকার প্রধান হুন সেনকে ফোন করেন তৎকালীন থাই প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা। ওই ফোন কলে হুন সেনকে ‘আংকেল’ হিসেবে ডাকেন তিনি। এবং নিজ দেশের সেনাদেরই সমালোচনা করেন। তাদের মধ্যে হওয়া ওই ফোনকলটি লিক হয়ে যায়। যা প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার বিরুদ্ধে সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলে।

ওই ফোনকলের জেরে প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার ফিউ থাই পার্টির সবচেয়ে বড় জোট ভুমজাইথাই পার্টি জোট ছাড়ার ঘোষণা দেয়। এতে তার সরকার নড়েবড়ে হয়ে যায়, সরকার সামান্য ব্যবধানে টিকে ছিল।

আগস্ট ২০২৫: এমন উত্তেজনার মধ্যে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রায় দেয় প্রধানমন্ত্রী নৈতিকতা ভঙ্গন করেছেন। ফলে তার প্রধানমন্ত্রিত্ব আর থাকবে না।

সেপ্টেম্বর ২০২৫: এরপর সংসদের দ্বিতীয় বৃহৎ দল ভূমজাইথাই পার্টির অনুতিন চার্নভিরাকুল ‘পোগ্রেসিভ পিপলস পার্টির’ সঙ্গে নতুন জোট গঠন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তবে অনুতিনকে শর্ত দেওয়া হয় সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দিতে হবে।

ডিসেম্বর ২০২৫: শর্ত অনুযায়ী অনুতিন সংসদ ভেঙে দেন। এতে নতুন সাধারণ নির্বাচনের পথ উন্মুক্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিয়াউলের গুমের সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে

জিয়াউলের গুমের সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে

সোমবার বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা

সোমবার বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা

তরুণদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান সাদিক কায়েমের

তরুণদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান সাদিক কায়েমের

এইচএসসি পরীক্ষা পেছাবে কিনা, যা জানা গেলো

এইচএসসি পরীক্ষা পেছাবে কিনা, যা জানা গেলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App