×

আন্তর্জাতিক

ছাঁটাই নিয়ে ক্ষোভের মুখে ওয়াশিংটন পোস্টের সিইও'র পদত্যাগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

ছাঁটাই নিয়ে ক্ষোভের মুখে ওয়াশিংটন পোস্টের সিইও'র পদত্যাগ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস পদত্যাগ করেছেন। এর দু’দিন আগেই সংবাদমাধ্যমটি ৩০০ সাংবাদিককে ছাঁটাই করে।

এরপর থেকে সমালোচনার মুখে ছিলেন উইল লুইস। পত্রিকাটির আর্থিক বিষয় কিভাবে দেখছেন এ নিয়ে তোপের মুখে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) পদত্যাগের ঘোষণা দেন উইল লুইস।

তার স্থলাভিষিক্ত হবেন জেফ ডি’অনোফ্রিয়ো। জেফ ভারপ্রাপ্ত প্রকাশকের দায়িত্ব পালন করবেন।

খুবই ছোট একটি নোটের মাধ্যমে উইল লুইস স্টাফদের কাছে পদত্যাগের কথা জানান। 

তিনি পত্রিকার মালিক ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসকে ধন্যবাদ জানান। উইল জানিয়েছেন, ওয়াশিংটন পোস্টের ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।

নোটে তিনি লিখেছেন, ওয়াশিংটন পোস্টে দুই বছরের পরিবর্তনের পর, আমার জন্য সরে যাওয়ার এখনই উপযুক্ত সময়। আমি প্রকাশক ও সিইউ থাকার সময় জেফ বেজোস যে সমর্থন ও নেতৃত্ব দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। এ প্রতিষ্ঠান তার চেয়ে ভালো মালিককে পেয়েছে।

তিন শতাধিক সাংবাদিককে ছাঁটাইয়ের কারণ ইঙ্গিত করে উইল নোটে লিখেন, আমার দায়িত্ব পালনের সময়, ওয়াশিংটন পোস্টের টেকসই ভবিষ্যতের কথা চিন্তা করে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যেন এটি লাখ লাখ পাঠককে খবর পৌঁছে দিতে পারে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত বুধবার যখন সাংবাদিকদের ছাঁটাই করা হয় তখন লুইস অনুপস্থিত ছিলেন। যখন তার অনেক সহকর্মী চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তখন তিনি স্টেডিয়ামে খেলা দেখতে যান।

সূত্র: দ্য গার্ডিয়ান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিয়াউলের গুমের সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে

জিয়াউলের গুমের সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে

সোমবার বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা

সোমবার বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা

তরুণদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান সাদিক কায়েমের

তরুণদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান সাদিক কায়েমের

এইচএসসি পরীক্ষা পেছাবে কিনা, যা জানা গেলো

এইচএসসি পরীক্ষা পেছাবে কিনা, যা জানা গেলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App