×

চট্টগ্রাম

দাঁড়িপাল্লার প্রচারগাড়ির কাছে আগুন, যুবককে কারাদণ্ড

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

দাঁড়িপাল্লার প্রচারগাড়ির কাছে আগুন, যুবককে কারাদণ্ড

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী প্রচারে সময় ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের দায়ে এক যুবককে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই যুবক অটোরিকশাটির চালক।

গতকাল (৭ফেব্রুয়ারি)  শনিবার রাতে উপজেলার মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাঁকে এই কারাদণ্ড দেন। দণ্ড পাওয়া যুবকের নাম তাফসিরুল ইসলাম। তিনি মগধরা ইউনিয়নেরই বাসিন্দা। একই ঘটনায় আরেক কিশোরকে আটক করা হলেও বয়স বিবেচনায় তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে নিয়োজিত অটোরিকশাটি শনিবার সন্ধ্যায় মগধরার একটি গ্রামীণ রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় অটোরিকশার চালক ও সহকারী গাড়ি থেকে নেমে রাস্তার ওপর কিছু খড়কুটো জড়ো করে তাতে আগুন দেন। পরে তাঁরা আগুনের ভিডিও ধারণ করছিলেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী প্রচারগাড়ির পাশে আগুন জ্বালানোর কারণ জিজ্ঞেস করেন। একপর্যায়ে ওই দুজনকে আটক করে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। এরপর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে জরিমানা করেন।

জানতে চাইলে সন্দ্বীপে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট মো. ওয়ালিদুল ইসলাম বলেন, ‘রাস্তায় খড়কুটো জড়ো করে আগুন জ্বালানো একটি অপরাধ। প্রশাসনের সঙ্গে কথা বলে জেনেছি, গাড়ির চালক টিকটকের জন্য রাস্তায় দাঁড়িয়ে আগুন পোহানোর ভিডিও বানাচ্ছিলেন।’ 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চেকপোস্টে ধরা পড়ল ৪ লাখ টাকার নিষিদ্ধ ট্যাবলেট

চেকপোস্টে ধরা পড়ল ৪ লাখ টাকার নিষিদ্ধ ট্যাবলেট

সরকারি জমি দখল করে গড়া ভেড়ার খামার উচ্ছেদ

সরকারি জমি দখল করে গড়া ভেড়ার খামার উচ্ছেদ

দেড় শতাধিক সাংবাদিক-কর্মচারী ছাঁটাইয়ে জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দেড় শতাধিক সাংবাদিক-কর্মচারী ছাঁটাইয়ে জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

ভাগ্নীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা

ভাগ্নীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App