×

আন্তর্জাতিক

নতুন নেতাকে অভিনন্দন জানালো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:৪৩ পিএম

নতুন নেতাকে অভিনন্দন জানালো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ি ইসলামী বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় বলা হয়েছে, ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন সংবিধানের নীতিমালা অনুসরণ করে এবং অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সিদ্ধান্তের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে ইরান যখন সামরিক আগ্রাসনের মুখোমুখি, তখন বিশেষজ্ঞ পরিষদে জনগণের প্রতিনিধিদের সুস্পষ্ট রায়ের মাধ্যমে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে। এ সময়োপযোগী ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের প্রতি ইরানি জাতির পূর্ণ সমর্থন দেশটির ঐক্য ও সংহতি জোরদার করবে। একই সঙ্গে স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করতেও এটি ভূমিকা রাখবে।

আরো পড়ুন: মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

বিবৃতিতে আরো বলা হয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশ-বিদেশে কর্মরত সব ইরানি কূটনীতিক ইসলামী বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। পাশাপাশি সর্বোচ্চ নেতা ও ইরানি জাতির সঙ্গে তাদের অঙ্গীকার পুনর্নবায়নের কথাও জানানো হয়েছে, যাতে জাতীয় স্বার্থ রক্ষা এবং ইরানের বৈদেশিক নীতির লক্ষ্য বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রাখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App