×

আন্তর্জাতিক

লেবানিজ স্বেচ্ছাসেবক হত্যাকাণ্ডে রেডক্রসের শোক প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম

লেবানিজ স্বেচ্ছাসেবক হত্যাকাণ্ডে রেডক্রসের শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে যে তারা লেবানিজ রেড ক্রসের একজন স্বেচ্ছাসেবকের হত্যার জন্য গভীর শোক প্রকাশ করছে, যিনি দেশের দক্ষিণাঞ্চলের শহর টায়ারে মানবিক দায়িত্ব পালনের সময় ইসরায়েলি নিহত হন।

বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে রেডক্রস জানায়,  নিহত চিকিৎসকের নাম ইউসুফ আসাফ। 

বিবৃতিতে নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

'এটা গভীরভাবে উদ্বেগজনক যে লেবাননের প্রথম প্রতিক্রিয়াকারীরা মানবিক অভিযান পরিচালনা করার সময় তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন' - বিবৃতিতে উল্লেখ করেছে রেডক্রস।

আলজাজিরা নিউজ জানায়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একজন লেবাননী রেড ক্রস প্যারামেডিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, যিনি গতকাল ইসরায়েলি বিমান হামলায় তার অ্যাম্বুলেন্সে আঘাত পেয়ে আহত হয়ে পরে মারা যান।

সেই সময় তিনি এবং তার এক সহকর্মী লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার শহরে আহত বেসামরিক লোকদের উদ্ধার করতে যাওয়ার পথে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App