×

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমান বাহিনীর একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে। এতে চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, ‘পশ্চিম ইরাকে বিধ্বস্ত সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন।’

সংস্থাটির ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে জানায়, ‘গতকাল (বৃহস্পতিবার) দুপুর ২টায় ইরাকের পশ্চিমাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। এসময় বিমানটিতে ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ৪ জন নিহিত হয়েছেন। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

সেন্টকম আরো জানায়, ‘বিমান বিধ্বস্তের কারণ এখনও তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর গুলির কারণে বিধ্বস্ত হয়নি।’

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

ভিনিসিয়ুস ‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App