×

আন্তর্জাতিক

বিধ্বস্ত মার্কিন সামরিক বিমানের ছয় ক্রুর সবাই নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম

বিধ্বস্ত মার্কিন সামরিক বিমানের ছয় ক্রুর সবাই নিহত

ছবি: সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমানের ছয়জন ক্রুর সবাই নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, বিধ্বস্ত কেসি-১৩৫ বিমানটিতে থাকা ছয়জন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, শত্রুভাবাপন্ন কোনও পক্ষ বা নিজেদের কোনও বাহিনীর গুলিতে এই দুর্ঘটনা ঘটেনি।

আরো পড়ুন: তেহরানে কুদস দিবসের মিছিলে বিস্ফোরণ, নিহত ১

নিহতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী, তাদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পর পরিচয় জনসমক্ষে আনা হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার দিনের শুরুর দিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, দুর্ঘটনায় চারজন ক্রু নিহত হয়েছেন এবং নিখোঁজ বাকি দুজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ছয়জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলো আর্টেমিস-২

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলো আর্টেমিস-২

 ‘ইরানের নেতাদের শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে’

ট্রাম্প ‘ইরানের নেতাদের শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে’

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App