×

আন্তর্জাতিক

ট্রাম্প

‘ইরানের নেতাদের শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ এএম

 ‘ইরানের নেতাদের শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে’

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, হরমুজ প্রণালি অবরুদ্ধ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানি নেতারা) শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।”

এর আগে আরেকটি পোস্টে তিনি ইরানের সমালোচনা করে বলেন, ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা প্রচার ও গণযোগাযোগে বেশি দক্ষ।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) হতে যাওয়া আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে ইরানে ফের হামলা শুরু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে শুক্রবার তিনি বলেছেন, তারা তাদের যুদ্ধজাহাজগুলো পুনরায় অস্ত্রসজ্জিত করছেন।

ইসলামাবাদের আলোচনা সফল হবে কি না এম প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, “আগামী ২৪ ঘণ্টায় আমরা দেখব কি হবে।”

“আমাদের রিসেট চলছে। আমরা জাহাজগুলো সবচেয়ে ভালো অস্ত্রে সজ্জিত করছি, এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভালো অস্ত্র— আমরা আগে যা করেছি এরচেয়েও ভালো। আমরা তাদের উড়িয়ে দিয়েছি।”

তিনি বলেন, “আমরা জাহাজগুলোতে আবারও অস্ত্র মজুদ করছি, সবচেয়ে ভালো অস্ত্রগুলো। এমনকি এগুলো আমরা আগে কোনো এলাকা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যেসব অস্ত্র ব্যবহার করতাম তার চেয়েও উন্নত মানের। যদি আমাদের মধ্যে কোনো চুক্তি না হয়, তবে আমরা সেগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবেই ব্যবহার করব।”

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App