×

আন্তর্জাতিক

না ফেরার দেশে ‘ডোরেমন’ নির্মাতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

না ফেরার দেশে ‘ডোরেমন’ নির্মাতা

ছবি: সংগৃহীত

শৈশব রাঙানো জাদুর বিড়াল ‘ডোরেমন’-এর রূপকার ও প্রখ্যাত অ্যানিমেশন পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে তার নিজস্ব প্রতিষ্ঠান। এক শোকবার্তায় জানানো হয়, অ্যানিমেশন জগতে সুতোমুর অবদান অবিস্মরণীয়। বিশেষ করে ‘ডোরেমন’ সিরিজটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করার পেছনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য।

সুতোমু শিবায়ামাকে জাপানি অ্যানিমেশন শিল্পের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। নবিতা, শিজুকা আর ডোরেমনের মতো কালজয়ী চরিত্রগুলো তার নিপুণ পরিচালনার মাধ্যমেই দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। শুধু ছোট পর্দায় নয়, ডোরেমনের ওপর ভিত্তি করে বেশ কিছু সফল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি।

১৯৬৩ সালে একটি স্বনামধন্য অ্যানিমেশন স্টুডিওতে কর্মজীবন শুরু করেন সুতোমু। পরবর্তীতে নিজের মেধা ও সৃজনশীলতা দিয়ে গড়ে তোলেন নিজস্ব অ্যানিমেশন প্রতিষ্ঠান। ‘ডোরেমন’ ছাড়াও ‘নিন্তামা রান্তারো’, ‘চিবি মারুকো’ এবং ‘দ্য জিনিয়াস বাকাবন’-এর মতো জনপ্রিয় সব সিরিজের সাথে তার নাম জড়িয়ে আছে।

অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করে। তার মৃত্যুতে জাপানের সাংস্কৃতিক অঙ্গনসহ বিশ্বজুড়ে অ্যানিমে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App