×

আন্তর্জাতিক

ঈদ-উল-ফিতরের তারিখ ঘোষণা করলো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম

ঈদ-উল-ফিতরের তারিখ ঘোষণা করলো ইরান

ছবি: সংগৃহীত

ইরানে পবিত্র রমজান মাসের সমাপ্তি ঘটছে শুক্রবার (২০ মার্চ)। চাঁদ দেখার ভিত্তিতে দেশটিতে শনিবার ঈদ-উল-ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, পর্যবেক্ষণের ভিত্তিতে শুক্রবার রমজানের ৩০তম দিন হিসেবে গণ্য হবে। পরদিন থেকেই শুরু হবে ঈদ-উল-ফিতরের উৎসব ও সরকারি ছুটি।

একই ধরনের ঘোষণা দিয়েছেন ইরাকের শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি। ইরান ও ইরাক উভয় দেশেই শিয়া মুসলিমদের সংখ্যাধিক্য থাকায় চাঁদ দেখার ক্ষেত্রে তাদের সিদ্ধান্তে মিল দেখা গেছে।

উল্লেখ্য, চলতি মাসেই মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন। চলমান এই সংঘাতকে ইরান ‘রমজান যুদ্ধ’ হিসেবে উল্লেখ করছে।

ইরানে ঈদের তারিখ নির্ধারণে চাঁদ দেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবারের ঘোষণার মধ্যেও সেই প্রথারই প্রতিফলন দেখা গেছে। তবে ঈদের সময়েও দেশটির সশস্ত্র বাহিনী যুদ্ধাবস্থায় থাকবে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App