×

আন্তর্জাতিক

‘শত্রুরাষ্ট্র’ ছাড়া হরমুজ সবার জন্য খোলা, আবার জানালো ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৫:১৯ পিএম

‘শত্রুরাষ্ট্র’ ছাড়া হরমুজ সবার জন্য খোলা, আবার জানালো ইরান

ছবি: সংগৃহীত

ইরান আবারো জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো ‘শত্রু’ ছাড়া বাদবাকি সবার জন্যই উন্মুক্ত রয়েছে হরমুজ প্রণালি।

জাতিসংঘের সামুদ্রিক সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি ও যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী মুসাভির বরাত দিয়ে রোববার (২২ মার্চ) প্রকাশিত ইরানি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘ইরানের শত্রুদের’ সঙ্গে যুক্ত জাহাজ ছাড়া হরমুজ প্রণালী সকল প্রকার জাহাজের জন্য উন্মুক্ত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালীটি সম্পূর্ণরূপে উন্মুক্ত না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়ার আগেই, চীনা সংবাদ সংস্থা সিনহুয়ায় শুক্রবার প্রকাশিত একটি সাক্ষাৎকার থেকে আলী মুসাভির এই মন্তব্য আসে।

আরো পড়ুন: সামরিক সক্ষমতা নিয়ে আমেরিকার মূল্যায়ণের কড়া জবাব দিলো ইরান

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইরানি হামলার হুমকির কারণে বেশিরভাগ জাহাজ সংকীর্ণ প্রণালিটি দিয়ে যেতে পারছে না, যা বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের পথ; এবং এতে করে একটি বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে।

মুসাভিকে উদ্ধৃত করে বলা হয় যে, তেহরান উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা উন্নত করতে এবং নাবিকদের সুরক্ষার জন্য ইরান অবশ্যই আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-র সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন যে, ইরানের ‘শত্রু’ নয় এমন দেশগুলোর জাহাজ তেহরানের সাথে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সমন্বয় করে নির্বিঘ্নে প্রণালিটি অতিক্রম করতে পারবে।

‘কূটনীতি ইরানের অগ্রাধিকার হিসেবেই থাকবে। তবে, আগ্রাসনের সম্পূর্ণ অবসান এবং পারস্পরিক বিশ্বাস ও আস্থা আরও বেশি গুরুত্বপূর্ণ’- মুসাভি বলেন।

তিনি আরও যোগ করেন যে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন হামলাই হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে’

‘হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে’

পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

যুদ্ধ অব্যাহত থাকলে অর্থনীতির ওপর চাপ বাড়বে

অর্থমন্ত্রী আমির খসরু যুদ্ধ অব্যাহত থাকলে অর্থনীতির ওপর চাপ বাড়বে

নিরাপত্তা শঙ্কায় ভারত সফর বাতিল শাকিরার

নিরাপত্তা শঙ্কায় ভারত সফর বাতিল শাকিরার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App