×

আন্তর্জাতিক

ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে দেশটির প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মোট ১৫টি শর্ত দিয়ে শান্তি পরিকল্পনা সামনে এনেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৫ মার্চ) মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের মতো স্পর্শকাতর বিষয়গুলো এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকলেও, ওয়াশিংটন বা তেহরান—কোনো পক্ষই এখন পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের মতো স্পর্শকাতর বিষয়গুলো এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকলেও, ওয়াশিংটন বা তেহরান—কোনো পক্ষই এখন পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।’

মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, ‘নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই চাঞ্চল্যকর খবরটি চাউর হয়েছে। প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রস্তাবে ইরানকে তাদের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের শর্ত দেওয়া হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।’

এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত পারমাণবিক সংক্রান্ত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে ‘নিউইয়র্ক টাইমস’ এক চাঞ্চল্যকর তথ্যে জানিয়েছে, ‘এই প্রস্তাবটি সরাসরি নয় বরং বন্ধুরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী বা প্রধান যোগাযোগকারী হিসেবে নেপথ্য ভূমিকা পালন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।’

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, ‘এই ১৫ দফা নিয়ে বিস্তারিত আলোচনার পরিবেশ তৈরিতে অন্তত এক মাসের যুদ্ধবিরতি চাইছে ওয়াশিংটন। বার্তাসংস্থা রয়টার্সও একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় আহত দুই ইসরায়েলি

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় আহত দুই ইসরায়েলি

অবনী অনিমেষের এক জোড়া কবিতা

অবনী অনিমেষের এক জোড়া কবিতা

ইরানে অস্ত্র, গোলাবারুদ ও স্টারলিংক ডিভাইস-সহ গ্রেপ্তার ৩৯

ইরানে অস্ত্র, গোলাবারুদ ও স্টারলিংক ডিভাইস-সহ গ্রেপ্তার ৩৯

৩ হাজার ডলার দেবে মেটা, কারা পাচ্ছেন এই অফার?

৩ হাজার ডলার দেবে মেটা, কারা পাচ্ছেন এই অফার?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App