ইরানে অস্ত্র, গোলাবারুদ ও স্টারলিংক ডিভাইস-সহ গ্রেপ্তার ৩৯
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
ইরানে চলমান যুদ্ধের মধ্যে রাজধানী তেহরান থেকে অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি অন্তত সাতটি স্টারলিংক ডিভাইস- সহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বাহিনী।
বুধবার (২৫ মার্চ) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, ‘কর্তৃপক্ষ তেহরান থেকে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে এবং অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি অন্তত সাতটি স্টারলিংক ডিভাইস জব্দ করেছে।’
কর্মকর্তারা জানিয়েছেন, ‘তাদের গ্রেপ্তারের সময় ৪৯টি হাতে তৈরি বোমা, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি হ্যান্ডগান, ৫০টি ম্যাগাজিন ক্লিপ এবং ১৫০০টিরও বেশি গুলি জব্দ করা হয়েছে।’
পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের তথ্যমতে, ‘ইরানি কর্তৃপক্ষের আরোপিত দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নকরণ ২৬তম দিনে প্রবেশ করেছে।’
