×

আন্তর্জাতিক

শান্তি আলোচনার আড়ালে রনপ্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বিপুল সেনা পাঠানোর পরিকল্পনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

শান্তি আলোচনার আড়ালে রনপ্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বিপুল সেনা পাঠানোর পরিকল্পনা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এখন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। পাল্টাপাল্টি হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। একদিকে যখন সংকট নিরসনে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ খুঁজছে ওয়াশিংটন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার স্থলসেনা পাঠানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল সৈন্য বহর পাঠানোর মূল লক্ষ্য হলো তেহরানের ওপর তীব্র মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সৃষ্টি করা। 

তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েয়ছে, এই অতিরিক্ত বাহিনীকে ঠিক কোন দেশে বা কোথায় মোতায়েন করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। 

এর আগে, ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা স্থগিতের মেয়াদ আরো ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে  ট্রাম্প বলেন, ‘তেহরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ আগামী ৬ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।’

ট্রাম্পের দাবি, ‘ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা চলছে।’

ফক্স নিউজের ‘দ্য ফাইভ’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান সরকার অত্যন্ত বিনয়ের সঙ্গে সাত দিন সময় চেয়েছিল। কিন্তু আমি তাদের ১০ দিন সময় দিয়েছি।’

এই নমনীয়তার কারণ হিসেবে তিনি ইরানের পক্ষ থেকে পাওয়া একটি ‘উপহারের’ কথাও উল্লেখ করেন।

হোয়াইট হাউজে মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট করেন, ‘আলোচনার নিদর্শন হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে আটটি তেলবাহী ট্যাংকার বা জাহাজকে নির্বিঘ্নে চলাচলের অনুমতি দিয়েছে।’

ট্রাম্পের নতুন ঘোষণা অনুযায়ী, ‘স্থগিতাদেশটি সোমবার ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত বহাল থাকবে। এর আগে তিনি পাঁচ দিনের স্থগিতাদেশ দিয়েছিলেন, যা চলতি সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিলো।’

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন’

‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন’

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী টাকার মান পড়ে যাওয়ার সম্ভাবণা

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী টাকার মান পড়ে যাওয়ার সম্ভাবণা

বৈরুতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

বৈরুতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App