গণসঙ্গীত সমন্বয় পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের উদ্যোগে গণসঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের প্রথম সারির সঙ্গীত সংগঠনগুলো গণসঙ্গীত পরিবেশন করে।
গানের আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ফকির সিরাজ, সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী কাজী মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মিজানুর রহমান।
গণসঙ্গীত সমন্বয় পরষিভুক্ত দলসমূহরে মধ্যে দলীয় সঙ্গীতে অংশগ্রহণ করে ক্রান্তি শিল্পী গোষ্ঠী, ঋষজি শিল্পী গোষ্ঠী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, আনন্দন, ভিন্নধারা, সমস্বর, সুরতাল, উঠোন, দৃষ্টি ও সুরনন্দন।
আর দলীয় নৃত্যে অংশগ্রহণ করে স্পন্দন ও ধৃতি নর্তনালয়।
একক সঙ্গীত পরিবেশন করেন অলোক দাশগুপ্ত, অমিত হিমেল, এস এম মজেবাহ, ফয়জুল বারী ইমু ও আবিদা রহমান সেতু।
একক আবৃত্তি পরিবেশন করেন মো. রফিকুল ইসলাম, নায়লা তারাননুম চৌধুরী, সাফিয়া খন্দকার রেখা ও সৈয়দ ফয়সল আহমেদ।
