ইউক্রেন ও আরব আমিরাতের রাষ্ট্রপতির দ্বিপাক্ষিক বৈঠক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: সংগৃহীত
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন ইউক্রেন ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি। বৈঠকে দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেছেন, ‘নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করার একটি চুক্তির বিস্তারিত বিষয় চূড়ান্ত করছে ইউক্রেন ও সংযুক্ত আরব আমিরাত।’
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।’
তিনি বলেন, ‘আমরা যৌথ কাজে আগ্রহী, যা কৌশলগত দৃষ্টিকোণ থেকে আমাদের জনগণকে এবং আমাদের রাজ্যগুলোতে জীবন সুরক্ষাকে অবশ্যই শক্তিশালী করবে।’
এক মাস ধরে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার পর উপসাগরীয় দেশগুলো ইউক্রেনের জ্ঞান অর্জন এবং তাদের প্রতিরক্ষা অস্ত্র কেনার ব্যাপারে ক্রমবর্ধমানভাবে আগ্রহী হয়ে উঠেছে।
২০২২ সালে প্রতিবেশী দেশটিতে পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া লক্ষ লক্ষ ইরানি ড্রোন দিয়ে কিয়েভে হামলা চালিয়ে আসায়, ইউক্রেন অত্যাধুনিক ও যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ড্রোন প্রতিরোধক যন্ত্রের বিশ্বের অন্যতম প্রধান উৎপাদক হয়ে উঠেছে।
