×

জাতীয়

দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:২৩ পিএম

দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ ও ৮ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন। সেখান থেকে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাবেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে সফরসঙ্গী হচ্ছেন বলে জানা গেছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো মন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন।

মরিশাসের রাজধানী পোর্ট লুইসে আগামী ১০-১২ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে, যাতে যোগ দেবেন ড. খলিলুর রহমান। এতে যোগ দেওয়ার আগেই দিল্লি যাবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দিল্লি সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক হতে পারে। এছাড়াও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবণা রয়েছে।

এর আগে গত বছর ১৮ নভেম্বর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে দিল্লি সফরে গিয়েছিলেন ড. খলিলুর রহমান। সে সময় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন।

প্রসঙ্গত, ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী  হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গত ২৪ ফেব্রুয়ারি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে জেদ্দা সফরে যান। এরপর তিনি ১৪ মার্চ তুরস্ক হয়ে যুক্তরাষ্ট্র সফর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App