×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠাবে দক্ষিণ কোরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম

মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠাবে দক্ষিণ কোরিয়া

ছবি: সংগৃহীত

অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠাবে দক্ষিণ কোরিয়া।

সোমবার (৬ এপ্রিল) এতহ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, ‘অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার সরকার সৌদি আরব, ওমান ও আলজেরিয়ায় বিশেষ দূত পাঠানোর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া।’

শাসক দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা আন দো-গোল সাংবাদিকদের বলেন, ‘জ্বালানি সরবরাহ জোরদার করার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরবে পাঁচটি কোরীয় পতাকাবাহী জাহাজ পাঠানোর পরিকল্পনাও রয়েছে।’

এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়া তার প্রায় সমস্ত জ্বালানি চাহিদা আমদানি করে এবং প্রায় ৭০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা কাল

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা কাল

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

পাকিস্তানে বিক্ষোভ, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

পাকিস্তানে বিক্ষোভ, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

পরীক্ষামূলকভাবে অনলাইন-অফলাইন ক্লাস চালুর চিন্তা সরকারের

পরীক্ষামূলকভাবে অনলাইন-অফলাইন ক্লাস চালুর চিন্তা সরকারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App