×

জাতীয়

সারা দেশে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম

সারা দেশে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল

ছবি: সংগৃহীত

সারা দেশে হামের টিকাদান কর্মসূচির সময় এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হবে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, পূর্বঘোষিত ৩ মে’র পরিবর্তে ২০ এপ্রিল থেকেই দেশের সব জেলায় একযোগে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের কাছে বর্তমানে ২ কোটি ১৯ লাখ টিকা মজুত রয়েছে। তিনি এ সময় অভিভাবকদের আতঙ্কিত না হয়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানান।

এর আগে গত ৫ এপ্রিল ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই সময় জানানো হয়েছিল, ৩ মে থেকে সারা দেশে টিকাদান শুরু হবে।

উল্লেখ্য, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৫ এপ্রিল থেকেই ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওটিটিতে ঝড় তুলেছে ‘চক্র ২’, প্রশংসার কেন্দ্রে তৌসিফ

ওটিটিতে ঝড় তুলেছে ‘চক্র ২’, প্রশংসার কেন্দ্রে তৌসিফ

‘ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ’

ট্রাম্প ‘ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ’

ফের ৪ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

ফের ৪ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App