×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন রাজনীতিবিদদের প্রতিক্রিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন রাজনীতিবিদদের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আর ডেমোক্র্যাটরা এই সংঘাতকে একটি ‌অবৈধ যুদ্ধ আখ্যা দিয়ে জবাবদিহির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে—এই ঘোষণার প্রায় ১০ ঘণ্টা পর ট্রাম্প ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয় তেহরানও। 

২ সপ্তাহের যুদ্ধবিরতিতে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ বন্ধে একটি স্থায়ী সমাধান বের করতে আলোচনা চালাবে।

ট্রাম্পের মিত্র এবং কংগ্রেসে ইরান বিষয়ে কট্টরপন্থী সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, তিনি কূটনীতি পছন্দ করেন এবং একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার চেষ্টায় জড়িত সবার কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। যুদ্ধবিরতি চুক্তিকে ঘিরে প্রতিবেদনগুলোর বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন বলেও জানান তিনি।

ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণায় বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত চুক্তির পথে ‘অনেকটা এগিয়ে গেছে’ এবং তেহরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনাকে ‘আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি’ হিসেবে বর্ণনা করেছিলেন।

যুদ্ধবিরতির বিষয়বস্তু অস্পষ্ট থাকলেও ইরানি কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত ১০ দফায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে। সেই হরমুজ প্রণালিতে ইরানি কর্তৃত্ব বজায় থাকবে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবে আরো বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেবে।

তবে গ্রাহাম জোর দিয়ে বলেছেন, যেকোনো চুক্তি করার আগে ইরানের প্রতিটি বিষয় ভালোভাবে পর্যালোচনা করে নিতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালিতে হামলা চালিয়ে নৌচলাচলের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে। ভবিষ্যতে বিশ্বের বিরুদ্ধে এই বৈরী আচরণের জন্য ইরানকে যেন পুরস্কৃত করা না হয়, তা নিশ্চিত করা অপরিহার্য বলেও জানান তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওটিটিতে ঝড় তুলেছে ‘চক্র ২’, প্রশংসার কেন্দ্রে তৌসিফ

ওটিটিতে ঝড় তুলেছে ‘চক্র ২’, প্রশংসার কেন্দ্রে তৌসিফ

‘ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ’

ট্রাম্প ‘ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ’

ফের ৪ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

ফের ৪ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App