×

আইন-বিচার

ফের ৪ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম

ফের ৪ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

ছবি: সংগৃহীত

বিএনপির কর্মী মকবুল হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে আরও চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য দিয়েছেন।

গেল ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন জুলাই আন্দোলনের সময় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ায়র ঘটনায় করা মামলায় তাকে ছয়দিনের রিমান্ড পাঠায় আদালত। এরপর মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ এপ্রিল আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিব) মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তিনি বলেন, “আফজাল নাছের এজাহারনামীয় আসামি, ডিজিএফআইতে কর্মরত ছিলেন। ফ্যাসিস্টের একজন সহযোগী। তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তদন্তের জন্য আরও সাত দিনের রিমান্ড প্রয়োজন।”

অন্যদিকে আফজাল নাছেরের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। তিনি বলেন, “হ্যাঁ, আসামি ফ্যাসিস্টের সহযোগী। এর পুরস্কারও পেয়েছেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে।”

এ আইনজীবী বলেন, “এজাহারে নামটা ছাড়া আর কিছু নাই। প্রয়োজনে তাকে জেলগেইটে জিজ্ঞাসাবাদ করা হোক।”

উভয় পক্ষের শুনানি শেষে আদালত থেকে আফজাল নাছেরকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App