×

আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ এএম

মার্কিন-ইসরায়েলি হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

ছবি: সংগৃহীত

সম্প্রতি মার্কিন-ইসরায়েলি হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান এবং ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার। 

কামাল খারাজি গত সপ্তাহে সস্ত্রীক এক ভয়াবহ হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। ওই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত ৩৯ দিনের বিমান হামলায় দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন প্রভাবশালী নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের নিখুঁত হামলায় ইরানের ৫০ জনেরও বেশি শীর্ষস্থানীয় নেতা ও কমান্ডার নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ি, কামাল খারাজিসহ নিহত এই নেতারা ইরানের বর্তমান শাসনব্যবস্থার মূল স্তম্ভ বা ‘মেরুদণ্ড’ হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কামাল খারাজির মৃত্যু তেহরানের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। 

সূত্র: এএনআই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই

ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই

ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র–ইরানের যুদ্ধবিরতি

ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র–ইরানের যুদ্ধবিরতি

হাম উপসর্গে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

হাম উপসর্গে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে কালবৈশাখী

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে কালবৈশাখী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App