×

জাতীয়

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এএম

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা স্থানীয় সরকারের নির্বাচন দেব।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত দুই বছরে দেশের স্থানীয় সরকার ব্যবস্থার পরিস্থিতি ছিল নাজুক ও অস্থিতিশীল। তখন জনপ্রতিনিধিদের কেউ পলাতক ছিলেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে।

চিফ হুইপ বলেন, বর্তমানে আইনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা বা প্রতীক না রাখার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে নির্বাচনে প্রভাবশালী নেতা বা রাজনৈতিক চাপ কমবে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন সিদ্ধান্ত সম্ভব হয়েছে। 

“শেখ হাসিনার মতো নেতা থাকলে নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে মানুষ চাকরি হারানোসহ নানা হেনস্থার শিকার হতো।”

নুরুল ইসলাম মনি বলেন, বিচার বিভাগ আগাগোড়া স্বাধীন ছিল এবং এর আইনি ভিত্তি তৈরি হয়েছিল বেগম খালেদা জিয়ার তিনবার সফল প্রধানমন্ত্রী থাকা সময়েই। তিনি অতীতে বিচারপতির বিরুদ্ধে হাইকোর্টে মিছিল, রাজনৈতিক প্রয়োজনে বিচারকদের নিয়োগ ও অপসারণের ঘটনা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “বিচার বিভাগ যেন প্রকৃত অর্থে স্বাধীন থাকে এবং সাধারণ মানুষ ন্যায্য বিচার পান, সেই লক্ষ্যেই আইন সংস্কার করা হয়েছে।”

চিফ হুইপ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো প্রতিহিংসা, ভয় বা হিংসার রাজনীতি না করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রকাশ্যে গুলি করে দুই লাখ টাকা ছিনতাই

সিসিটিভি ফুটেজ ভাইরাল প্রকাশ্যে গুলি করে দুই লাখ টাকা ছিনতাই

সৌদি আরবে উৎপাদন ব্যাহত-সরবরাহ কমার খবরে বেড়েছে তেলের দাম

সৌদি আরবে উৎপাদন ব্যাহত-সরবরাহ কমার খবরে বেড়েছে তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই

ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই

ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র–ইরানের যুদ্ধবিরতি

ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র–ইরানের যুদ্ধবিরতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App