×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা ট্রাম্পের

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা কোনো সুরাহা ছাড়াই ভেস্তে যাওয়ার পর বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ম্যারাথন বৈঠক ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানকে নজিরবিহীন এক হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের প্রবেশদ্বার ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে চলাচলকারী সমস্ত জাহাজ অবরুদ্ধ করার প্রক্রিয়া শুরু করতে মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক বার্তায় ট্রাম্প এই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে চিহ্নিত ও বাধা দিতে যারা ইরানকে টোল (মাশুল) প্রদান করেছে। যারা অবৈধভাবে ইরানকে কর দেবে, সমুদ্রপথে তাদের আর কোনো নিরাপত্তা নিশ্চিত করা হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট তার বার্তায় আরও স্পষ্ট করেন যে, যারা আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে ইরানকে টোল (কর) দেবে, তাদের আন্তর্জাতিক জলসীমায় খুঁজে বের করে পথরোধ করবে মার্কিন নৌবাহিনী।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব তেলের বাজারে। শান্তি আলোচনার ব্যর্থতা যেখানে পরিস্থিতি শান্ত করার কথা ছিল, ট্রাম্পের এই বার্তার পর তা এখন খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদোন্নতি পেলেন আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

পদোন্নতি পেলেন আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

পৃথক দুর্ঘটনায় নিহত ২

পৃথক দুর্ঘটনায় নিহত ২

দুই আসনে প্রবাসী ভোট মাত্র ৪টি

দুই আসনে প্রবাসী ভোট মাত্র ৪টি

সড়কে অবৈধ স্থাপনার কারণে জনভোগান্তী

সড়কে অবৈধ স্থাপনার কারণে জনভোগান্তী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App