×

আন্তর্জাতিক

ইরানকে ‘শেষ করে দেয়ার’ হুমকি ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম

ইরানকে ‘শেষ করে দেয়ার’ হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

শান্তি আলোচনার টেবিলে বরফ না গলার কয়েক ঘণ্টার মাথায় ইরান ইস্যুতে চরম মারমুখী অবস্থানে অবতীর্ণ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেয়া এক পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং ‘উপযুক্ত সময়ে’ মার্কিন সশস্ত্র বাহিনী ইরানকে ‘শেষ করে দেবে’।

গত শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন বৈঠকে পরমাণু ইস্যু ছাড়া অন্য সব বিষয়ে দুই পক্ষ অনেকটা ঐকমত্যে পৌঁছেছিল বলে জানান ট্রাম্প। তবে শেষ পর্যন্ত পরমাণু ইস্যুতে দুই দেশের অনড় অবস্থানের কারণে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় এই ঐতিহাসিক আলোচনা। আর বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই দীর্ঘ নীরবতা ভেঙে একের পর এক কঠোর বার্তা দিতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট।

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই হরমুজ প্রণালী ঘিরে নতুন ও কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটিতে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, এখন থেকে হরমুজ প্রণালীতে প্রবেশের অপেক্ষায় থাকা বা সেখান থেকে বের হতে চাওয়া প্রতিটি জাহাজ আটকে দেবে মার্কিন বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে স্পষ্ট করে বলেন,‘আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করে সেগুলোর পথরোধ করতে, যারা ইরানকে টোল প্রদান করেছে। যারা ইরানকে অবৈধভাবে কর দেবে, উন্মুক্ত সমুদ্রে তাদের নিরাপদ চলাচলের কোনো সুযোগ থাকবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইরান সেখানে সবার অবাধ চলাচলের নীতি কার্যকর হতে দিচ্ছে না বলেই যুক্তরাষ্ট্রকে এই কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আইপিএল ছেড়ে বাংলাদেশ সিরিজে আসছেন ভারতীয় আম্পায়ার

আইপিএল ছেড়ে বাংলাদেশ সিরিজে আসছেন ভারতীয় আম্পায়ার

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

ইরান যুদ্ধে বড় আর্থিক ক্ষতির মুখে ইসরায়েল

ইরান যুদ্ধে বড় আর্থিক ক্ষতির মুখে ইসরায়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App