×

রাজশাহী

পৃথক দুর্ঘটনায় নিহত ২

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম

পৃথক দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রনি হোসেন (১৫) নামের এক কিশোর ও আকাত আলি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রনি হোসেনের ও শনিবার সন্ধ্যার পরে চাটমোহর পাবনা মহাসড়কের মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামে সিএনজির ধাক্কায় আকাত আলির মৃত্যু হয়।

নিহত রনি হোসেন ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের রুবেল হোসেনের ছেলে ও নিহত আকাত আলি মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে।

জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রনি হোসেন। এ সময় উল্টো দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রনিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর।

অপরদিকে, শনিবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার মুহূর্তে চাটমোহর পাবনা মহা সড়কের পূর্বটিয়ারতলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতির একটি সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন আকাত আলি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় এসে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিলামে গিয়ে দেখা গেলো বালু উধাও

নিলামে গিয়ে দেখা গেলো বালু উধাও

ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আইপিএল ছেড়ে বাংলাদেশ সিরিজে আসছেন ভারতীয় আম্পায়ার

আইপিএল ছেড়ে বাংলাদেশ সিরিজে আসছেন ভারতীয় আম্পায়ার

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App