×

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের, প্রয়োজনে লড়াইয়ের হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের, প্রয়োজনে লড়াইয়ের হুঁশিয়ারি

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার ঐতিহাসিক শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকির পরিপ্রেক্ষিতে রোববার (১২ এপ্রিল) কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি বলেন,‘আপনি যদি লড়াই করেন, আমরাও লড়াই করব। আর যদি যুক্তি নিয়ে এগিয়ে আসেন, তবে আমরাও যুক্তি দিয়েই মোকাবিলা করব।’

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ইরানি তেলের জাহাজসহ সব ধরনের নৌযানে ‘অবরোধ’ আরোপ করবে মার্কিন বাহিনী। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,‘হয় সব জাহাজ সেখানে নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে, নয়তো একটিও পাবে না। আমরা খুব দ্রুতই এই পথ পরিষ্কার করে দেব এবং ইরান আর এটি ব্যবহার করতে পারবে না।’

গালিবাফ তার বক্তব্যে উল্লেখ করেন, পাকিস্তানের মধ্যস্থতায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির পর ইরান অত্যন্ত সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। কিন্তু ট্রাম্পের বর্তমান অবস্থান সেই অগ্রগতির পথকে বাধাগ্রস্ত করছে। তার মতে, ট্রাম্পের এই নতুন হুমকি ইরানি জাতির ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও যোগ করেন,‘তারা চাইলে আমাদের দৃঢ়তা আবারও পরীক্ষা করে দেখতে পারে, যাতে আমরা তাদের আরও বড় শিক্ষা দিতে পারি।’

পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর ইসলামাবাদের এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পারমাণবিক ইস্যু ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষ অনড় অবস্থানে থাকায় গত শনিবার (১১ এপ্রিল) শুরু হওয়া ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকটি কার্যত ব্যর্থ হয়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় সেখানে মার্কিন অবরোধের হুমকি বিশ্ববাজারে তেলের দাম ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, মামলা দায়ের

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, মামলা দায়ের

স্পিকারের সঙ্গে বৈঠকের পর যা বললেন প্রণয় ভার্মা

স্পিকারের সঙ্গে বৈঠকের পর যা বললেন প্রণয় ভার্মা

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App