×

আন্তর্জাতিক

দিল্লি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

দিল্লি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ। ছবি- সংগৃহীত

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আকাশ এয়ার ও স্পাইসজেটের বিমানের মধ্যে এই ধাক্কা লাগলে উভয় উড়োজাহাজের ডানা ও লেজ ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই বিমানের কয়েকশ যাত্রী; তাদের সবাই নিরাপদ রয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, লাদাখের লেহ্‌ থেকে আসা স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটি অবতরণের পর ধীরে ধীরে টারম্যাকের দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময় হায়দরাবাদের উদ্দেশে ওড়ার জন্য রানওয়েতে প্রস্তুতি নিচ্ছিল আকাশ এয়ারের একটি বিমান। ট্যাক্সিং করার সময় স্পাইসজেটের বিমানটি দাঁড়িয়ে থাকা আকাশ এয়ারের বিমানকে ধাক্কা মারে।

এই সংঘর্ষে স্পাইসজেট বিমানের ডান দিকের ‘উইংলেট’ এবং আকাশ এয়ারের বিমানের বাঁ দিকের লেজ (হরাইজন্টাল স্টেবিলাইজার) ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই ঝুঁকি এড়াতে দুটি বিমানকেই পরীক্ষার জন্য উড্ডয়ন স্থগিত বা ‘গ্রাউন্ডেড’ করা হয়েছে।

এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কিংবা গ্রাউন্ড স্টাফদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর স্পাইসজেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিমানের সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। অন্যদিকে আকাশ এয়ারের পক্ষ থেকে বলা হয়েছে,'দুর্ঘটনার কবলে পড়া হায়দরাবাদগামী যাত্রীদের জন্য দ্রুত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আমাদের গ্রাউন্ড টিমগুলো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App