×

আন্তর্জাতিক

নিরাপত্তার অজুহাতে ভূমি দখল করছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম

 নিরাপত্তার অজুহাতে ভূমি দখল করছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি- সংগৃহীত

নিরাপত্তার দোহাই দিয়ে ইসরায়েল আসলে প্রতিবেশীদের জমি দখল করছে বলে তীব্র সমালোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে এক ধরনের ‘বিভ্রম’ তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার আরও ভূমি দখলের অজুহাত হিসেবে নিরাপত্তা উদ্বেগকে ব্যবহার করছে।

শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন নগরী আন্তালিয়ায় আয়োজিত ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে’ দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গাজা যুদ্ধ এবং ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই আঞ্চলিক শক্তির মধ্যে যখন তীব্র কূটনৈতিক বাগযুদ্ধ চলছে, ঠিক তখনই তুরস্কের পক্ষ থেকে এমন কড়া মন্তব্য এলো।

ফোরামে দেওয়া বক্তৃতায় হাকান ফিদান বলেন,'ইসরায়েল নিজের নিরাপত্তার পেছনে ছুটছে না। ইসরায়েল আরও ভূমি দখলের পেছনে ছুটছে।' তিনি অভিযোগ করেন, ইসরায়েল নিজেকে নিছক আত্মরক্ষামূলক কর্মকাণ্ডে লিপ্ত হিসেবে চিত্রায়িত করে আন্তর্জাতিকভাবে একটি বিভ্রান্তি তৈরি করেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, বিষয়টির গভীরতা এর চেয়েও বেশি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে শুরু করে বর্তমানে লেবানন ও সিরিয়া পর্যন্ত ইসরায়েল দখলদারিত্ব ও সম্প্রসারণবাদ অব্যাহত রেখেছে। ফিদান হুঁশিয়ারি দিয়ে বলেন,'আমি মনে করি এটি বন্ধ হওয়া উচিত। ইসরায়েলকে জানতে হবে যে, এই অঞ্চলে শান্তিতে বসবাস করার একমাত্র উপায় হলো অন্য দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতাকে সম্মান জানানো এবং তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করা।'

উল্লেখ, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং সিরিয়া ইস্যু নিয়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী। বিশেষ করে ২০১০ সালে গাজার নৌ-অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৯ তুর্কি অধিকারকর্মী নিহতের ঘটনার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরে, যা আজও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাঠে ডিপিএল ফেরায় তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

মাঠে ডিপিএল ফেরায় তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

মিলারের শেষ ওভারের তাণ্ডবে বেঙ্গালুরুকে হারালো দিল্লি

মিলারের শেষ ওভারের তাণ্ডবে বেঙ্গালুরুকে হারালো দিল্লি

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের কঠোর সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের কঠোর সতর্কবার্তা

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App