×

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের চাবাহার বন্দর থেকে সরে দাঁড়াচ্ছে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম

মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের চাবাহার বন্দর থেকে সরে দাঁড়াচ্ছে ভারত

ছবি- সংগৃহীত

ইরানের কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারতের দীর্ঘদিনের আঞ্চলিক সংযোগ পরিকল্পনা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া বিশেষ বাণিজ্য সুবিধা বা ছাড়ের (ওয়েভার) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই প্রকল্পে স্থবিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ওয়াশিংটন নতুন করে ছাড় না দেওয়ায় বন্দরটি ঘিরে নয়াদিল্লির কোটি কোটি ডলারের বিনিয়োগ ও মধ্য এশিয়ায় প্রবেশের স্বপ্ন এখন হুমকির মুখে।

ভারতের জন্য চাবাহার বন্দর ছিল আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানোর বিকল্প পথ। পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে স্থলপথ ব্যবহারে জটিলতা থাকায় সমুদ্রপথে ইরানকে বেছে নিয়েছিল ভারত। এই বন্দরের মাধ্যমে পাকিস্তানকে পাশ কাটিয়ে বাণিজ্যিক সুবিধা পাওয়ার পাশাপাশি চীনের সহায়তায় নির্মিত গোয়াদর বন্দরের পাল্টা ভারসাম্য তৈরি করতে চেয়েছিল নয়াদিল্লি। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা নীতি ও সবশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়া ভারতের সব পরিকল্পনা ওলটপালট করে দিয়েছে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার কারণে। ভারত অতীতে এই প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুমতি পেলেও বর্তমান অস্থিতিশীলতায় সেটি আর নবায়ন হয়নি। বিশ্লেষকদের মতে, ভারতের সামনে এখন বিকল্প খুবই সীমিত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির আশঙ্কা রয়েছে। আবার প্রকল্প থেকে সরে এলে বহু বছরের বিনিয়োগ ও ভূরাজনৈতিক স্বপ্ন নষ্ট হবে।

উদ্ভূত পরিস্থিতিতে ভারত সাময়িকভাবে এই প্রকল্পের অংশীদারিত্ব কোনো ইরানি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে পারে বলে গুঞ্জন রয়েছে। এতে ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরার সুযোগ থাকবে। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, দীর্ঘ মেয়াদে এটি ভারতের জন্য ‘ক্ষতিকর সম্পদে’ পরিণত হতে পারে। ভারতের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, নাকি আঞ্চলিক কৌশলগত স্বপ্ন ধরে রাখা। এই দোটানার ওপরই নির্ভর করছে চাবাহার বন্দরের ভবিষ্যৎ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

স্বাস্থ্য অধিদপ্তর হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

এবার জেমস বন্ড রূপে ট্রাম্প, বললেন ভদ্র সাজার দিন শেষ

এবার জেমস বন্ড রূপে ট্রাম্প, বললেন ভদ্র সাজার দিন শেষ

তেল আছে, নেই ক্রেতার ভিড়

রাজধানীর ফিলিং স্টেশন তেল আছে, নেই ক্রেতার ভিড়

বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ব্লান্ডার : সাকিব

বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ব্লান্ডার : সাকিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App