×

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পিএম

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

ছবি- সংগৃহীত

আসন্ন বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করতে নিজের সম্মতির কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ক্রেমলিনের আন্তর্জাতিক বিষয়ক সহকারী ইউরি উশাকভের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

উশাকভ জানান, দুই নেতার সাম্প্রতিক ফোনালাপে পুতিন ৯ মে বিজয় দিবসের সম্মানে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করেছেন। ট্রাম্পের মতে, এই উৎসবটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদের বিরুদ্ধে যৌথ বিজয়ের একটি শক্তিশালী প্রতীক। প্রায় দেড় ঘণ্টার ওই দীর্ঘ আলোচনায় ইউক্রেন সংকটের পাশাপাশি ইরান ইস্যুও গুরুত্ব পায়।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুতিন ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে আগ্রহ দেখিয়েছেন। তবে ট্রাম্প রুশ নেতাকে সাফ জানিয়ে দিয়েছেন যে, যেকোনো সহযোগিতার আগে রাশিয়াকে অবশ্যই ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে হবে।

প্রতি বছর ৯ মে রাশিয়ায় বিজয় দিবস পালিত হয়। ১৯৪৫ সালে নাৎসি জার্মানির বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জয়ের স্মরণে এই দিনটি ক্রেমলিনের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে আরো ২ জনের মৃত্যু

হামে আরো ২ জনের মৃত্যু

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App