×

আন্তর্জাতিক

উগান্ডায় অবৈধ অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ আটক ২৩১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৫৩ পিএম

উগান্ডায় অবৈধ অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ আটক ২৩১

ছবি- সংগৃহীত

উগান্ডার অভিবাসন কর্তৃপক্ষ গত সোমবার থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৩১ জন বিদেশিকে আটক করেছে। রাজধানী কাম্পালা ও দেশটির উত্তরাঞ্চলে একযোগে এই অভিযান চালানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটকদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, ঘানা, মিয়ানমার, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও মালয়েশিয়ার নাগরিক রয়েছেন। কাম্পালার একটি স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে ১৬৯ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ৩৬ জন নারী। মন্ত্রণালয় বলছে, ওই ভবনে নিজস্ব রেস্তোরাঁসহ সব সুবিধা ছিল এবং চলাচল সীমাবদ্ধ রাখা হয়েছিল।

কর্তৃপক্ষ বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে বিপুলসংখ্যক বিদেশি কাগজপত্র ছাড়াই উগান্ডায় থাকছেন ও কাজ করছেন। অভিযানে দেখা গেছে, অনেকের পাসপোর্টও নেই। কেউ কেউ দাবি করেছেন, চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে সাইবার স্ক্যামিং ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইমন পিটার মুন্ডেয়ি বলেন,'সন্দেহভাজন পাচারের শিকার, অভিযুক্ত অপরাধী এবং ভিসার মেয়াদ শেষ হলেও অপরাধে জড়িত নন—এই তিন শ্রেণির বিদেশিদের দুটি স্থানে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।' তিনি আরও জানান, পাচারের শিকার ও মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের টিকিট কিনে দেশে ফেরত পাঠানো হবে। আইন ভঙ্গের প্রমাণ পেলে ফৌজদারি মামলা হবে। পাচারের মূল হোতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

উগান্ডা সাধারণত বিদেশিদের জন্য দরজা খোলা রাখে। কঙ্গো, বুরুন্ডি ও দক্ষিণ সুদান থেকে সহিংসতা এড়িয়ে আসা কয়েক লাখ শরণার্থী সেখানে আশ্রয় নিয়েছেন। আফ্রিকা ও আফ্রিকার বাইরের অনেক দেশের নাগরিক স্বল্পকালীন সফরে ভিসা ছাড়াই উগান্ডায় প্রবেশ করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App