×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:০২ পিএম

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালি অবরোধের প্রতিবাদে মার্কিন বাহিনীকে ‘জলদস্যু’ আখ্যা দিয়ে মার্কিন রণতরী ও সৈন্যদের ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি। রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ওয়াশিংটনকে এই হুঁশিয়ারি দেন।

রেজায়ি তার বিবৃতিতে বলেন,‘যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবিলা করার সক্ষমতা আমাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়।’ গত মাসে ইসফাহানে আইআরজিসি কর্তৃক যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার কথা উল্লেখ করে তিনি মার্কিন বাহিনীকে চূড়ান্ত পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলেন।

এদিকে আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ তুলে নেওয়ার জন্য তেহরান একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। তারা দাবি করেছে, ওয়াশিংটনের এই পদক্ষেপের বিরুদ্ধে চীন, রাশিয়া ও ইউরোপের অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা আছে—হয় তাকে অসম্ভব কোনো সামরিক অভিযান বেছে নিতে হবে, নয়তো ইরানের সঙ্গে একটি ‘বাজে’ চুক্তিতে আসতে হবে। আইআরজিসির মতে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমশ সংকুচিত হয়ে আসছে।

মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথে দুই দেশের ক্রমবর্ধমান উত্তজনা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি করছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App