×

আন্তর্জাতিক

ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতির সময় আল-আকসায় আটক ২১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:১৩ পিএম

ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতির সময় আল-আকসায় আটক ২১

ছবি- সংগৃহীত

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে পশু বলির চেষ্টা করায় ২১ জন ইহুদি বসতি স্থাপনকারীকে আটক করেছে জেরুজালেম পুলিশ। ইহুদিদের ধর্মীয় উৎসব ‘পাসওভার’ উপলক্ষে গত শুক্রবার (১ মে) একটি ছাগল বলিদানের চেষ্টা করলে ওই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, রোববার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একদল কট্টরপন্থি ইসরায়েলি গত শুক্রবার ছাগল নিয়ে জোর করে মসজিদ কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করে। এ সময় টেম্পল মাউন্টের (মসজিদ কম্পাউন্ড) নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের বাধা দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজনসহ ২১ জনকে আটক করে।

জেরুজালেমের এই মসজিদ কম্পাউন্ডটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি—তিন ধর্মের অনুসারীদের জন্যই পবিত্র স্থান। তবে ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা এই এলাকায় ইহুদিদের বলিদানের চেষ্টা এবারই প্রথম নয়। এর আগে ২০২৪ সালেও একই অভিযোগে ২১ জনকে এবং ২০২৩ সালে এক ব্যক্তিকে ছাগলসহ আটক করা হয়েছিল। ২০১৭ সালে ‘রিটার্ন টু টেম্পল মাউন্ট’ আন্দোলনের সদস্যরা প্রকাশ্যেই সমর্থকদের বলিদানের জন্য পুরোনো শহরে ছাগল নিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন।

আটককৃতদের পরে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে তাদের ছেড়ে দেন। তবে আল-আকসা প্রাঙ্গণে কট্টরপন্থিদের এমন ক্রমাগত উস্কানিমূলক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের শান্তি পরিস্থিতিকে বারবার অস্থিতিশীল করে তুলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App