×

আন্তর্জাতিক

মেসির কারণে নির্বাচনে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:০৭ পিএম

মেসির কারণে নির্বাচনে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

ছবি- সংগৃহীত

টালিগঞ্জ বিধানসভা আসনে সোমবার (৪ মে) নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে ৬,০১৩ ভোটে পরাজিত হয়েছেন বিদায়ি মন্ত্রী অরূপ বিশ্বাস। গত ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুবভারতীতে সৃষ্ট বিশৃঙ্খলা এবং দর্শকদের অসন্তোষ এই হারের পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে বড় ধরনের বিপর্যয় ঘটেছে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাসের। সোমবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি। নির্বাচন কমিশনের তথ্যমতে, পাপিয়া অধিকারী ৮৮,৪০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে অরূপ বিশ্বাস পেয়েছেন ৮২,৩৯৪ ভোট। গত নির্বাচনে প্রায় ৫০ হাজার ভোটে জিতলেও এবার তিনি নিজের গড় ধরে রাখতে ব্যর্থ হলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে সিপিএম ৩০ হাজারের বেশি ভোট টেনে নেওয়ায় অরূপ বিশ্বাসের ভোটব্যাংকে বড় ফাটল ধরেছে। তবে এর বাইরেও গত বছরের ‘মেসি-কাণ্ড’ এই হারের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

গত ডিসেম্বরে লিওনেল মেসি যখন কলকাতায় এসেছিলেন, তখন তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস সারাক্ষণ মেসির পাশে থাকলেও গ্যালারিতে থাকা হাজার হাজার ফুটবলপ্রেমী মেসিকে দেখার সুযোগ পাননি। টিকিটের অব্যবস্থাপনা ও দর্শকদের সেই ক্ষোভ এবার ব্যালট বাক্সে প্রতিফলিত হয়েছে।

অরূপ বিশ্বাসের এই হার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও ট্রল। ফুটবলপ্রেমীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে কেউ কেউ লিখছেন,'মেসিকে দেখতে দেননি, তাই মানুষ এবার তাকে বিধানসভায় ঢুকতে দিল না।' আবার কেউ টিপ্পনী কেটে বলছেন,'মেসির পাস থেকেই গোল দিয়ে জিতল বিজেপি।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ব তেল বাজারে চরম অস্থিরতা, উৎপাদনের শীর্ষে আছে যেসব দেশ

বিশ্ব তেল বাজারে চরম অস্থিরতা, উৎপাদনের শীর্ষে আছে যেসব দেশ

 ‘অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে’

‘অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে’

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

পিএসএলের সেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন যারা

পিএসএলের সেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App