×

আন্তর্জাতিক

বিশ্ব তেল বাজারে চরম অস্থিরতা, উৎপাদনের শীর্ষে আছে যেসব দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

বিশ্ব তেল বাজারে চরম অস্থিরতা, উৎপাদনের শীর্ষে আছে যেসব দেশ

ছবি- সংগৃহীত

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালিতে অবরোধের মুখে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই তেল উৎপাদনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর এবার বড় শক্তি হিসেবে উঠে এসেছে ইরাক।

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনীর হামলা এবং হরমুজ প্রণালিতে সৃষ্ট অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তেল উৎপাদনের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এর পরেই তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া ও ইরাক।

আইইএ তাদের প্রতিবেদনে বিশেষভাবে ইরাকের উত্থানের কথা উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, দীর্ঘ সময় পর শীর্ষ সারিতে জায়গা করে নেওয়া ইরাক স্বাভাবিক পরিস্থিতিতে দৈনিক ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন করছে। বর্তমানে বিশ্বজুড়ে তেলের দৈনিক ব্যবহার ১০ কোটি থেকে সাড়ে ১০ কোটি ব্যারেলের মধ্যে স্থিতিশীল রয়েছে। তবে ২০২৬ সালেও তেলের চাহিদা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

উৎপাদনের পাশাপাশি তেলের ব্যবহারের দিক থেকেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র; দেশটিতে দৈনিক ২০ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার হয়। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চীন (১৬.১ মিলিয়ন ব্যারেল) ও ভারত (৫.২ মিলিয়ন ব্যারেল)। এছাড়া রাশিয়া, সৌদি আরব ও ব্রাজিল প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল ব্যবহার করছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বড় উৎপাদক দেশ বাদে ওপেকভুক্ত দেশগুলো থেকেই বৈশ্বিক সরবরাহের বড় অংশ আসে। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে বিশ্ব বাজারে তেলের দাম ও প্রাপ্যতায় দ্রুত নেতিবাচক প্রভাব পড়বে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ডিএমপির আলোচিত ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামে বদলি

ডিএমপির আলোচিত ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামে বদলি

ঢাকায় হামজা, যুক্ত হলেন ফুডির সঙ্গে

ঢাকায় হামজা, যুক্ত হলেন ফুডির সঙ্গে

‘জামায়াতে ইসলামী হলো আফিম, মাদকের চেয়েও ডেঞ্জারাস’

বিএনপি নেতা বুলু ‘জামায়াতে ইসলামী হলো আফিম, মাদকের চেয়েও ডেঞ্জারাস’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App