আবারো কমলো জ্বালানির দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান ও হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনাকে ঘিরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন লক্ষ্য করা গেছে।
বুধবার (৬ মে) শান্তি আলোচনার আশায় অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে ১০ শতাংশেরও বেশি কমে যায়। তবে বৃহস্পতিবার (৭ মে) পতনের সেই গতি কিছুটা স্তিমিত হয়ে প্রায় ২ শতাংশে এসে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতার প্রভাবে বিশ্বের শেয়ারবাজারগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউরোপের বাজারগুলোতে সূচকের নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হলেও এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে এর উল্টো চিত্র অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বিনিয়োগ বিশ্লেষকদের মতে, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার প্রাথমিক উচ্ছ্বাস কিছুটা কমে আসায় এবং দীর্ঘমেয়াদি সমাধানের অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা এখন সতর্ক অবস্থানে রয়েছেন।"
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটারের ভাষায়, মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার যে আশা বাজারে তৈরি হয়েছিল, এখন বিনিয়োগকারীরা বুঝতে পারছেন দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছাতে আরও অনেক বাধা অতিক্রম করতে হবে।
তিনি আরও বলেন, যদিও জানা যাচ্ছে, যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব খতিয়ে দেখছে ইরান, তবুও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগতে পারে।
