×

আন্তর্জাতিক

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:৩৭ এএম

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি ইরানের

ছবি- সংগৃহীত

ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও মিনাব শহরসহ হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি লক্ষ্যবস্তুগুলোতে চালানো এই হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল একটি ‘মৃদু টোকা’ (লাভ ট্যাপ) হিসেবে অভিহিত করেছেন। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

এদিকে ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখন চরম হুমকির মুখে।

বৃহস্পতিবার (৭ মে) ইরানের খতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরানের বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীকে ‘আগ্রাসী ও দস্যু’ উল্লেখ করে তারা দাবি করে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানি ট্যাংকারে হামলা চালিয়েছে।

ইরানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অভিযানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উচ্চ-বিস্ফোরক ড্রোন ব্যবহার করেছে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানের উসকানিমূলক আক্রমণগুলো রুখে দেওয়া হয়েছে এবং কোনো মার্কিন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। সেন্টকমের দাবি, তারা উত্তেজনা চায় না, তবে আত্মরক্ষায় প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের বিপরীতে এটিই তেহরানের প্রথম সামরিক প্রতিক্রিয়া। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসনের এই ‘নৌ-অবরোধ’ তেহরানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এর আগে গত কয়েক সপ্তাহে বেশ কিছু ইরানি জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্ত-মুমিনুলের জুটিতে চাপ সামলে লাঞ্চে বাংলাদেশ

শান্ত-মুমিনুলের জুটিতে চাপ সামলে লাঞ্চে বাংলাদেশ

নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

সংকট কাটিয়ে ফের চালু হলো ইস্টার্ন রিফাইনারি

সংকট কাটিয়ে ফের চালু হলো ইস্টার্ন রিফাইনারি

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App