×

জাতীয়

সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ জন হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:২৬ এএম

সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ জন হজযাত্রী

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১২৪টি হজ ফ্লাইটে ৪৮ হাজার ৬০৫ জন বাংলাদেশি হাজযাত্রী। তাদের মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৭১ জন এবং বেসরকারিভাবে ৪৪ হাজার ৫৩৪ জন এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গেছেন।  তাদের মধ্যে এখন পর্যন্ত হজে গিয়ে মারা গেছেন ১০ জন বাংলাদেশি হজযাত্রী।

শুক্রবার (৮ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে বলা হয়েছে, '১০ জন মৃতের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে দুইজন মহিলা।'

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, 'বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২২ হাজার ৮১৯ জন, সৌদি এয়ারলাইনসের ৪৬টি ফ্লাইটে ১৭ হাজার ২৯২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।'

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্ত-মুমিনুলের জুটিতে চাপ সামলে লাঞ্চে বাংলাদেশ

শান্ত-মুমিনুলের জুটিতে চাপ সামলে লাঞ্চে বাংলাদেশ

নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

সংকট কাটিয়ে ফের চালু হলো ইস্টার্ন রিফাইনারি

সংকট কাটিয়ে ফের চালু হলো ইস্টার্ন রিফাইনারি

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App