যুদ্ধের মাঝেও জেট ফুয়েল সরবরাহে শঙ্কা নেই: ইইউ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকির মুখেও, অদূর ভবিষ্যতে বিমানের জ্বালানি বা জেট ফুয়েলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছে ইউরোপীয় জোট।
বুধবার (১৩ মে) ইইউ-এর জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইইউ-এর জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে অদূর ভবিষ্যতে জেট ফুয়েলের কোনো গুরুতর সরবরাহ সংকট দেখা দেবে বলে জোটটি আশঙ্কা করছে না।’
তিনি বলেন, ‘আমরা খুব স্বল্প মেয়াদে সরবরাহ নিরাপত্তা নিয়ে খুব গুরুতর কোনো সমস্যার আশঙ্কা করছি না, কিন্তু দীর্ঘ মেয়াদে সরবরাহ নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না।’
তিনি আরো বলেন, ‘অবশ্যই, এই সবকিছু মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নির্ভর করে।’
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলার পর তিনি এই মন্তব্য করেন যে, বিশ্বজুড়ে দেশগুলো “রেকর্ড গতিতে” তাদের তেলের মজুদ এবং কৌশলগত রিজার্ভ ব্যবহার করছে।
