ইরাকি তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ধস নামে। তবে এই চরম উত্তেজনার মধ্যেই ইরাকি অপরিশোধিত তেল নিয়ে হরমুজ অতিক্রম করেছে চীনের একটি বিশাল তেলবাহী ট্যাংকার।
বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
জাহাজ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ‘ইরাকি অপরিশোধিত তেলবাহী ২০ লাখ ব্যারেল বহনকারী একটি চীনা সুপারট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে।’
এদিকে, অপরিশোধিত তেলবাহী জাহাজ 'ইউয়ান হুয়া হু' বর্তমানে ওমান উপসাগরের সেই গুরুত্বপূর্ণ পয়েন্টের কাছে নোঙর করেছে, যেখানে ইরানি জাহাজের ওপর মার্কিন নৌবাহিনী অবরোধ আরোপ করে রেখেছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই স্পর্শকাতর জলপথ দিয়ে কোনো চীনা তেল ট্যাঙ্কারের এটি তৃতীয় যাতায়াত।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘সাম্প্রতিক দিনগুলোতে ইরান প্রণালীটির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে এবং অঞ্চলটি থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির জন্য ইরাক ও পাকিস্তানের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে।’
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আরো জানিয়েছে, অন্যান্য দেশও অনুরূপ চুক্তির বিষয়ে খতিয়ে দেখছে বলে জানা গেছে।
