×

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় ৮ সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:২৫ পিএম

পাকিস্তানে বোমা হামলায় ৮ সেনা নিহত

ছবি- সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা উপজাতীয় এলাকা বাজাউর দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য পরিচিত।

প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত আটজন নিহত হন। হামলার পর টিটিপি এক বিবৃতিতে দায় স্বীকার করে।

তবে এ ঘটনার পর এলাকায় কোনো নিরাপত্তা অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০৩০ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

২০৩০ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

নেতানিয়াহুর সফরের কথা ফাঁসে ক্ষুব্ধ আরব আমিরাত

নেতানিয়াহুর সফরের কথা ফাঁসে ক্ষুব্ধ আরব আমিরাত

নদী গর্ভে শত কোটির প্রকল্প, দায় নিচ্ছে না এলজিইডি-পাউবো

নদী গর্ভে শত কোটির প্রকল্প, দায় নিচ্ছে না এলজিইডি-পাউবো

একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ

একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App